প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানের মাধ্যমে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকালে উপজেলার বালুছড়া পাতাবাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় বিজিবি। সেই সময় হোসেন আলীর ছেলে মিজানুর রহমানকে (২৬) ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়েছে।
এই ঘটনায় জড়িত হিসেবে হোসেন আলী, তারেক হোসেন, রামুর পূর্ব গোয়ালিয়া পাড়া এলাকার কামাল উদ্দিন, যিনি ‘সাইত্রিশ কামাল’ নামে পরিচিত এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের মনজুর খলিবা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আটক হওয়া মিজানুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য প্রস্তুতি চলছে। জব্দ হওয়া ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন