প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের ওসমানীনগরে তেলবাহী একটি ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার (২২ আগস্ট) বেলা তিনটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হতাহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। আহত সকলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় অটোরিকশায় থাকা চারজনের মৃত্যু ঘটে।
উল্লেখ্য, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উদ্ধারের পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন