প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা এবং ঘূর্ণিঝড় মোকাবিলায় মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বেসরকারি সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাঠ মহড়ায় ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় জনপদে সম্ভাব্য ক্ষয়ক্ষতি, উদ্ধার তৎপরতা এবং জানমাল রক্ষার করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।
মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সরকারি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫টি স্টল সাজানো হয়। এসব স্টলে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সরঞ্জাম, প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়।
এ মেলা ও মাঠ মহড়ার আয়োজন করেছে বেসরকারি সংস্থা জাগোনারী এবং কেয়ার বাংলাদেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন