প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা। পেশাদার ফুটবলে গোল করে ৫৯ বছর বয়সে তা আবারো মনে করিয়ে দিলেন কাজুইয়োশি মিউরা, যিনি বিশ্বজুড়ে ‘কিং কাজু’ নামে পরিচিত।
২০১৭ সালে ৫০ বছর ১৪ দিন বয়সে গোল করে গিনেস বুকে নাম তুলেছিলেন কাজু। এবার ৫৯ বছর ১৪৯ দিন বয়সে গোল করে জাপানের এই কিংবদন্তি যেন তার রেকর্ডটা ‘অমর’ করে ফেললেন।
গতকাল শনিবার (২৫ জুলাই) জাপানের এমপেরর’স কাপে ফুকুশিমা ইউনাইটেড ৭-০ গোলে ইওয়াকি ফুরুকাওয়াকে হারিয়ে দেয়। ম্যাচের ৫২ মিনিটে দলের পঞ্চম গোল করেন কাজু।
সতীর্থের দারুণ কাটব্যাক থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান কাজু। ২০২২ সালের নভেম্বরের পর এটিই তার প্রথম গোল। গোলের পর সতীর্থদের উচ্ছ্বাস আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। এর তিন মিনিট পরই তাকে তুলে নেন ফুকুশিমার কোচ।
জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে কাজুর। এর ফলে তিনি পেশাদার ক্যারিয়ারের ৪২তম মৌসুমে খেলতে যাচ্ছেন, যা বিশ্ব ফুটবলে বিরল এক কীর্তি।
১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের মাধ্যমে পেশাদার ফুটবলে অভিষেক হয় কাজুর। এরপর ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও নিজ দেশ জাপানের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি।
জাপান জাতীয় দলের জার্সিতে ৮৯টি ম্যাচ খেলে করেছেন ৫৫ গোল।
বর্তমানে অবসরের কোনো পরিকল্পনা নেই কিং কাজুর। তিনি আগেই জানিয়েছেন, অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যেতে চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন