প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর হতাশা কাটানোর আগেই আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে, তবে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা। এই ফিনালিসিমা প্রতিযোগিতায় লিওনেল মেসির আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে লামিন ইয়ামালের স্পেনের মোকাবেলা করবে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আবারও ম্যাচটি আয়োজনের বিষয়ে আলোচনা শুরু করেছে। এই ম্যাচটি ২০২৪ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ছিল।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি গত ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেখানে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। এর পর নতুন ভেন্যু নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। স্পেন চেয়েছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম এবং আর্জেন্টিনা চাইছিল বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়াম। তবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
তবে নতুন করে ম্যাচটি আয়োজনের সম্ভাবনা এখন জোরালো হয়েছে। মার্কারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডোর মাঝেই ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দিন-তারিখ অথবা ভেন্যু ঘোষণা করা হয়নি।
যদি ম্যাচটি অনুষ্ঠিত হয়, তাহলে বিশ্বকাপ ফাইনালের পর আবারও ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দলের লড়াই উপভোগ করার সুযোগ পাবেন সমর্থকরা। বিশেষ করে মেসি ও ইয়ামালের সম্ভাব্য দ্বৈরথ ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন