প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেষ নাচের ঘোষণা দিয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপই যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, সেটি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
বিশ্বকাপের নকআউট পর্বের পূর্বে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, 'আমি এই বিশ্বকাপটি দারুণ উপভোগ করছি। সমর্থকদের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস—সবকিছুই অসাধারণ। তবে নিশ্চিতভাবেই এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।'
৪১ বছর বয়সি রোনালদো এর আগে ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন। এরপর থেকে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—এভাবে টানা পাঁচটি আসরে তিনি পর্তুগালের নেতৃত্ব দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপটি তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ হওয়াতে এটি ইতিহাসে একটি বিশেষ স্থানে রেখেছে।
পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার তার লক্ষ্য হলো শেষ বিশ্বকাপে দলকে শিরোপার স্বাদ এনে দেয়া। বিশ্বকাপ শেষে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে বিশ্বমঞ্চে এটিই যে তার শেষ অধ্যায়, সেটি তিনি আর কোনো রাখঢাক না রেখেই জানিয়ে দিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।
আগামীকাল (সোমবার) স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। সেটাই কি রোনালদোর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ হবে, তা সময়ই বলে দেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন