প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে ৪০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মর্জিনা আক্তার (২৬) নামের একজন নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৫ জুলাই) ভোরে জিরাবো বিসইসমাইল সড়কের আনারকলি বাসস্ট্যান্ড পাশে অবস্থিত সতেজ প্যাকেজিং কারখানার কাছে রাজ্জাক মিয়ার বাড়ির একটি দোকানের কক্ষে অভিযান পরিচালনা করে র্যাবের গোয়েন্দা দল। অভিযানের সময় দোকানের ভেতর থেকে ১০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের গাঁজা সহ মর্জিনাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সূত্রে জানা গেছে, মর্জিনা দীর্ঘদিন ধরে আশুলিয়ার আউকপাড়া গ্রামের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দক্ষ গোয়েন্দা দল গাঁজাসহ মর্জিনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন