প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের লিঙ্গিতে সহকর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষের কারণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) বিকেলে তামান লিঙ্গির এক বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৪০ বছর বয়সের এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, যাকে ঘটনার সাথে জড়িত সন্দেহে ধরে আনা হয়েছে।
নেগ্রি সেম্বিলান রাজ্যের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানিয়েছেন, বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে পুলিশ ঘটনাটি জানতে পারে। খবর পেয়েই লিঙ্গি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তিনজনের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে মালয়েশীয় পুলিশের পক্ষ থেকে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। আহত বাংলাদেশি বর্তমানে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত সকলেই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশ হত্যা মামলা (দণ্ডবিধির ৩০২ ধারা) দায়ের করে ঘটনার মূল কারণ ও পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন