প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা শহরের জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠক শেষে জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে আলোচনা হয় বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্কসহ অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে। একই সঙ্গে তারা ভবিষ্যতে বাংলাদেশ-সুইডেনের বিনিয়োগ আরো বাড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা প্রত্যাশা করেছেন যে, ভবিষ্যতে সুইডেন বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন জানাবে। বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত বাজেট, কর কাঠামোর সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দুপক্ষের মধ্যে মতবিনিময় হয়।
বৈঠকের সময় সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন