প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসন ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছে। এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। সভাটি সঞ্চালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) ইফতেখারুল কবীর।
আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ুন রশিদ, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, শ্রম পরিদর্শক (সাধারণ) রফিকুল হাসান লিমন, জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) কুতুব উদ্দিনসহ অন্যান্য বক্তারা। শুভেচ্ছা বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ এম শাহাদাত।
বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক সমস্যা, যা শিশুর স্বাভাবিক শারীরিক, মানসিক এবং শিক্ষাগত বিকাশে বাধা সৃষ্টি করে। তারা শিশুশ্রমের কারণ, এর ক্ষতিকর প্রভাব, নিরসনের উপায় এবং অভিভাবকদের সচেতন করার প্রসঙ্গে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, শ্রমজীবী শিশুদের পুনর্বাসন নিশ্চিত করতে সরকার, নিয়োগকর্তা, অভিভাবক এবং সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন