প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্যারিয়ারের এই উজ্জ্বল সময়েই থেমে গেছে চাইনিজ অভিনেতা ও মডেল জিন জের পথচলা। মাত্রো ৩৩ বছর বয়সে তিনি চিরবিদায় নিয়েছেন।
৪ জুন, হাংঝৌ শহরে তার নিজ বাসভবনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ব্যবস্থাপনা সংস্থা।
একটি বিবৃতিতে এজেন্সি জানায়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চুক্তিবদ্ধ শিল্পী জিন জে (আসল নাম ঝাং জিয়াওয়েই) ২০২৬ সালের ৪ জুন তার হাংঝৌয়ের বাসভবনে মারা গেছেন।’
যদিও, অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য এজেন্সি প্রকাশ করেনি। একইসাথে তাদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য আহ্বান জানানো হয়েছে।
কারণ আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তার মৃত্যু নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল।
এজেন্সির তথ্য অনুসারে, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি চীনের শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্মগ্রহণ করে জিন জে। তিনি ছিলেন একজন প্রথিতযশা তরুণ অভিনেতা ও মডেল। তার অকাল মৃত্যুর কারণে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করার পর বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করেন জিন জে। তারপর টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন। বিশেষ করে বিভিন্ন মাইক্রো ড্রামায় তার অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে এবং অল্প সময়েই তিনি বিশাল জনপ্রিয়তা অর্জন করেন।
জনপ্রিয়তার শিখরে থাকা এই অভিনেতার আকস্মিক মৃত্যু চীনের বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। ভক্ত ও সহকর্মীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করে শোক প্রকাশ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন