প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই মাসের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় যুবলীগ নেতা আব্দুস সোবহান কাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বুধবার (৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের অনুমতি পাওয়ার আগেই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ওয়ারী বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন আসামিকে ৭ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে, যাতে আল আমিন খলিফা নিহত হন এবং অনেকেই আহত হন। ওই ঘটনার পর আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
তদন্ত কর্মকর্তার দাবি, আসামি জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সম্বন্ধে এবং পলাতক কয়েকজন আসামির বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। কিন্তু তাদের সঠিক পরিচয় জানাতে না পারায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাই মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে আসামির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা যাচাই করার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে গত ৪ আগস্ট রাতে বনানী থানার স্টেশন অফিসার্স মেস-সংলগ্ন স্বর্ণলতা ভবনের একটি ফ্ল্যাট থেকে আব্দুস সোবহান কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি, দুটি আইফোন এবং তার নামে ইস্যু করা পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন