প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পপ তারকা দুয়া লিপা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে প্রথম জন্মদিন উদযাপন করেছেন। গত ২২ আগস্ট তার জন্মদিন উপলক্ষে স্বামী ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে কাটানো কিছু রোমান্টিক ও আনন্দময় মুহূর্ত সোমবার (২৪ আগস্ট) ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো এবং ভিডিওতে দেখা যায়, দুয়া লিপা এবং ক্যালাম টার্নার গ্রামীণ পরিবেশে সময় কাটাচ্ছেন। তারা ফুলের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছেন, দুজনের মিষ্টি সেলফি তুলছেন, বাস্কেটবল খেলছেন এবং জন্মদিনের বিশেষ কেক ও ডিনারের ছবি পোস্ট করেছেন গায়িকা। একটি ছবিতে ক্যালাম টার্নারকে দুয়া লিপার গালে ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। ক্যাপশনে দুয়া লিপা লিখেছেন, ‘এত ভালোবাসা আর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।
জীবনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। সবকিছু দিন দিন আরো সুন্দর হচ্ছে।’
চলতি বছরের মে মাসে লন্ডনে একটি ঘরোয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুয়া লিপা ও ক্যালাম টার্নার বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে জুনে ইতালির সিসিলিতে একটি জমকালো আয়োজনের মাধ্যমে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের মূল উৎসব পালন করেন তারা।
সম্প্রতি ভোগ ইতালিকে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা জানিয়েছেন, ক্যালাম টার্নারের সঙ্গে এই বাঁধনে জড়ানোর পর তার গান লেখার ভাবনাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন