প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বানুরিয়া গ্রামে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন মন্ডল (৩২) এবং তার সহযোগী সুজন আহমেদ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার, ৬ জুন, দুপুরে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার বলিদাপাড়া (বালিয়াডাঙ্গা) এলাকায় একটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে জীবন মন্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা আছে। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের কারণ ছিল সুজন আহমেদের বাড়িতে মাদক কেনা-বেচার কার্যক্রম চলছে—এমন তথ্যে ভিত্তি করে কালীগঞ্জ থানা পুলিশ দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্সসহ ওই দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকমুক্ত জেলা গঠনের লক্ষ্যে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন