প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমাদের ভবিষ্যতের জন্য।’—এই প্রতিপাদ্য সামনে রেখে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের পরিবেশবিষয়ক সংগঠন বিএনএমপিসি ইকো ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে।
২১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আয়োজিত পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, দেয়ালিকা প্রদর্শন, বৃক্ষরোপণ, পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা।
সোমবার (৩ আগস্ট) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন সমাপনী অনুষ্ঠানে ইকো ক্লাবের নতুন প্যানেল সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
বাংলা বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাজিফা তাফাননুন, ইকো ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত এবং কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. তাজুল ইসলাম, পিএইচডি, এইসি।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকৃতি, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি তুলে ধরেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষায় বিএনএমপিসি ইকো ক্লাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন