প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, শান্তি ও স্থায়িত্বই উন্নয়নের প্রথম শর্ত। আজ যখন দেশ তারেক রহমানের নেতৃত্বে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু কুচক্রি মহল এবং সন্ত্রাসী ও সন্ত্রাসী গোষ্ঠী দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে কঠোর হস্তে দমন করবে বিএনপি। বাংলাদেশকে আর কোনোদিন গণহত্যাকারীদের হাতে তুলে দেওয়া হবে না।
আজ মঙ্গলবার বিকেলে জেলার ডুমুরিয়া উপজেলা সদরে সারাদেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাস বিরোধী মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, কেএম আশরাফুল আলম নান্নু, মল্লিক আব্দুস সালাম, হাফিজুর রহমান, সরোয়ার হোসেন, মোল্যা কবির হোসেন, ঈসমাইল হোসেন, আব্দুল হালিম এবং মশিউর রহমান লিটন প্রমুখ।
সমাবেশ শেষে বিশাল মিছিল সহকারে ডুমুরিয়া সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
এদিকে, সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুলনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে।
‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ স্লোগানে তারা অবস্থান নেন। খুলনার জিরোপয়েটে অবস্থান নিয়ে জেলা বিএনপি ও যুবদল সমাবেশ করে।
কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন