প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার নির্দেশে সোমবার পার্কে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ময়না শিশু পার্কে নির্মিত সব অবৈধ ঝুপড়ি ঘর ও অবৈধ স্থাপনা আগামী তিন কার্যদিবসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে প্রশাসন।
সোমবার দুপুরে পার্ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পার্কের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে ভেতরে বেশ কয়েকটি ঝুপড়ি ঘর গড়ে তোলা হয়। এসব স্থাপনায় অসামাজিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার নির্দেশনায় সোমবার পার্কে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।
অভিযানকালে পার্কের ভেতরে অবৈধভাবে নির্মিত ঝুপড়ি ঘর ও অন্যান্য স্থাপনার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে পার্ক কর্তৃপক্ষকে আগামী তিন কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল বলেন, বিনোদনের নামে শিশু পার্কের ভেতরে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পার্কের সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নজরদারি এবং প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন