প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার এক আসামিসহ মোট ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার মোমরেজপুর গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে লিটন সরদার, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের জালাল হোসেনের ছেলে আয়ান আহমেদ ওরফে জনি হোসেন, কৃষ্ণনগর ইউনিয়নের বেজুয়া (ফরিদপুর) গ্রামের আফছার আলী মোড়লের ছেলে জাহিদুল মোড়ল, ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মো. রমজান মল্লিকের ছেলে হাফিজুর রহমান, নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মো. দুলু কারিকরের ছেলে মো. আকবর আলী, বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন, কুশুলিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের শেখ ওমর ফারুকের ছেলে রাজু হোসেন এবং মনোয়ারা খাতুন।
পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে লিটন সরদার মাদক মামলার আসামি। এছাড়া অন্যান্যরা বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের রোববার সকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন