প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের রাতের শেষ ট্রেনের চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। আগামী মাস থেকে ট্রেনের চলাচলের সময় বৃদ্ধি পেতে যাচ্ছে, যা ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে।
এই পরিবর্তনের ফলে মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায় ছাড়বে। এছাড়া, শেষ ট্রেনের মাঝখানে বর্তমানে যে ২০ মিনিটের বিরতি রয়েছে, সেটি কমে দাঁড়াবে ৭ থেকে ৮ মিনিটে।
ডিএমটিসিএল সূত্র মতে, রাতের সময় বাড়ানোর জন্য ট্রেনের চালক বা অপারেটরের সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এ বিষয়ে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং অপারেটর নিয়োগের কাজ শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর তাদের ব্যবহার করে ট্রেন চালানো শুরু করা হবে। এছাড়া, রাতের চলাচলের সময় বাড়ানোর ফলে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজগুলো কীভাবে পরিচালনা করা হবে, সেই পরীক্ষানিরীক্ষাও চলছে উল্লেখ করা হয়েছে। গত ৭ জুন থেকে মেট্রোরেল রাতে চলাচলের সময় ২০ মিনিট বৃদ্ধি করা হয়।
এদিকে, যাত্রী সংখ্যা ১০ হাজারের মতো বেড়ে যাওয়ার কারণে এখনো প্রচুর ভিড় হচ্ছে। এ কারণে, রাতে শেষ ট্রেনের ভিড় সামাল দিতে ফের যাত্রার সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ডিএমটিসিএল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন