প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী এবার নতুন এক পরিবর্তনের সাক্ষী হতে পারেন।
হামজার ক্লাব লেস্টার সিটি বর্তমানে বিক্রির জন্য বাজারে তুলেছেন তাদের থাই মালিক স্রিভাদ্ধনপ্রভা পরিবার।
পুরো ক্লাব এবং এর সঙ্গে থাকা বিভিন্ন সম্পদের জন্য তারা প্রায় ৩০ কোটি মার্কিন ডলার (৩ হাজার ৬৯৬ কোটি ২৩ লাখ টাকা) চাচ্ছেন।
দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, সম্ভাব্য ক্রেতাদের কাছে লেস্টার সিটি ও তাদের সংশ্লিষ্ট সম্পদ বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপ একটি বিক্রয় নথি তৈরি করেছে, যার নাম রাখা হয়েছে প্রজেক্ট লাইনআপ।
হামজার ফুটবল ক্যারিয়ারের জন্য লেস্টার সিটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
ক্লাবটির সঙ্গে তার ২১ বছরের একটি সম্পর্ক বিদ্যমান। লেস্টারের একাডেমি থেকে উঠে এসে মূল দলে জায়গা করে নিয়েছেন হামজা। ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন তিনি। এই কারণে ক্লাবটির মালিকানা পরিবর্তনের খবরটি বাংলাদেশের ফুটবল অনুসারীদের জন্য বিশেষ আগ্রহের বিষয়।
দীর্ঘ ব্যবধানের পরেও হামজা চৌধুরী খেলতে পারেন চ্যাম্পিয়নস লিগে।
তবে লেস্টার সিটি এখন আর আগের অবস্থানে নেই। ২০১৫-১৬ মৌসুমে তারা অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগ জিতেছিল, কিন্তু বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে নেমে গেছে ক্লাবটি। আর্থিক সংকট এবং মাঠের ব্যর্থতার কারণে সাম্প্রতিক সময়গুলোতে ক্লাবটির অবস্থার ব্যাপক অবনতি ঘটেছে।
২০২১ সালের পর প্রকাশিত সর্বশেষ চারটি অর্থনৈতিক হিসাব অনুযায়ী, লেস্টার সিটির লোকসান হয়েছে যথাক্রমে ৯ কোটি ২৫ লাখ, ৮ কোটি ৯৭ লাখ, ১ কোটি ৯৪ লাখ ও ৭ কোটি ১১ লাখ পাউন্ড। ২০২৪-২৫ মৌসুমে দলের অবনমন ঘটেছে প্রিমিয়ার লিগ থেকে।
পরে তারা আবার চ্যাম্পিয়নশিপ থেকেও নেমে যায় লিগ ওয়ানে।
এই পরিস্থিতিতে মালিকপক্ষ ৩০ কোটি ডলার চাইলেও সম্ভাব্য ক্রেতারা তার চেয়ে কম দাম প্রস্তাব করতে পারেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত প্রায় ২০ কোটি ডলারে (২ হাজার ৪৬৪ কোটি ১৫ লাখ টাকা) বিক্রি হওয়ার সম্ভাবনাই বেশি।
থাই মালিকরা লেস্টার সিটির পুরুষ ও নারী দল এবং একাডেমির পাশাপাশি কিং পাওয়ার স্টেডিয়াম, সিগ্রেভ প্রশিক্ষণকেন্দ্র, বেলভয়ার ড্রাইভ এবং বেলজিয়ামের ক্লাব ওএইচ লুভেনকেও বিক্রির প্যাকেজের মধ্যে রেখেছেন।
এদিকে, হামজার লেস্টারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার খবরও শোনা যাচ্ছে। আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস সম্প্রতি দাবি করেছে, তিনি দেশটির ক্লাব সাবাহ এফকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন