প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রক্তের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবিও জানান তিনি।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে না এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দুর্ভোগে পাশে নেই। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি।
ভারত ও বিজেপি-আরএসএসের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানুষ অতীতের মতোই ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেলসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন