প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়িতে আগস্ট ২০২৬ মাসের স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এই সভাটি খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সেবার মানোন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় মাতৃ ও শিশু স্বাস্থ্য, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), এমপিডিএসআর, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ, জেন্ডার বেইজড ভায়োলেন্সসহ স্বাস্থ্য বিভাগের নানা কার্যক্রম গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
এছাড়া, হাসপাতালের রোগীদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ প্রদর্শনের মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করার এবং জেলার স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায়, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সদ্য যোগদানকারী ডা. জিনাত আলম এবং খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে সদ্য যোগদানকারী ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শওকত আলীকে ফুল দিয়ে বরণ করা হয় সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসার মাধ্যমে।
সভা শেষে, স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কৃত করা হয়। বিশেষ অবদানের জন্য, মাটিরাঙ্গা উপজেলার সাপমারা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি স্বরলিকা ত্রিপুরাকে পুরস্কার দেওয়া হয়।
অফিসে সময়মতো উপস্থিতির জন্য সিভিল সার্জন কার্যালয়ের মেমং মারমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং পিনারু কান্তি বড়ুয়া, ড্রাইভারকে পুরস্কৃত করা হয়।
স্বাস্থ্য বিভাগের সভায় সময়মতো উপস্থিতি এবং স্বাস্থ্যসংক্রান্ত নানা তথ্য-উপাত্ত নির্ধারিত সময়ে অনলাইনে রিপোর্ট করার জন্য রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোহাম্মদ জামাল উদ্দিনকেও পুরস্কৃত করা হয়।
সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন