প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিণামে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১০ আগস্ট) তারা এক বার্তায় নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন এবং এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) রাতে রিয়াদের ওই কারখানায় আচমকাই ভয়াবহ আগুন লাগে, যার কারণে সেখানে কর্মরত ১৭ জন প্রবাসী বাংলাদেশি দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মারাত্মক এই দুর্ঘটনার খবর পেয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল এবং স্থানীয় হাসপাতালগুলোতে উপস্থিত হন।
বর্তমানে নিহতদের সঠিক পরিচয় শনাক্তকরণ, প্রাসঙ্গিক নথিপত্র প্রস্তুত এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক সহায়তার নিশ্চয়তা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন