প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল বিশ্বকাপের এইচ গ্রুপের শেষ ম্যাচে স্পেন ও উরুগুয়ে মুখোমুখি হয়েছে। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরা হওয়ার লড়াইও এই ম্যাচটি দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলমান আসরে এইচ গ্রুপে দুই ম্যাচ শেষে স্পেন ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে। তারা প্রথম ম্যাচে কেপ ভার্ডের সঙ্গে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লা রোজারা। অন্যদিকে, উরুগুয়ে সৌদি আরব ও কেপ ভার্ডের সঙ্গে দুই ম্যাচেই ড্র করেছে। ফলে তারা সংগ্রহ করেছে ২ পয়েন্ট। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে কেপ ভার্ডে, আর ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে সৌদি আরব।
এই পরিস্থিতিতে স্পেনের জন্য সমীকরণ তুলনামূলকভাবে সহজ। তারা যদি ড্র বা জয় পায় তাহলে সরাসরি নকআউটে চলে যাবে একবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হারলেও কেপ ভার্ডের ফলাফলের ওপর নির্ভর করে তাদের নকআউটের সুযোগ থাকতে পারে।
অন্যদিকে, উরুগুয়ের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নিজের ভাগ্য নিজেদের হাতে রাখতে হলে স্পেনকে অবশ্যই হারিয়ে দিতে হবে। আর যদি ড্র করে তবে কেপ ভার্ডে ও সৌদি আরবের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি তারা হারে, তাহলে তাদের নকআউটে ওঠার আশা চিরতরে শেষ হয়ে যাবে।
একই সময়ে মাঠে গড়াচ্ছে কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচ। ফলে এইচ গ্রুপে শেষ ষোলোয় কারা জায়গা করে নেবে, সেটি নির্ধারণ করতে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন