প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাম্প্রতিক সহিংসতা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিরোধের লক্ষ্যে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রক্রিয়া শুরু করেছেন। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের সমন্বিত উপস্থিতি চায় এই ধরনের সংলাপে।
জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, বিষয়টি তুলে ধরা হয়েছে বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন দলের একজন জ্যেষ্ঠ নেতা। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বিরোধী জোটের দলগুলোর প্রতিনিধিদের সমন্বিত উপস্থিতির ব্যাপারে জোটের অভ্যন্তরেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের মুঠোফোনে সময় সংবাদকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়ে ভারপ্রাপ্ত চিফ হুইপ তাকে ফোন করেছিলেন। তিনি জানান, বিরোধীদলীয় নেতা বর্তমানে অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া সফরে রয়েছেন। দেশে ফিরলে ১১ দলীয় ঐক্যের বাকি দলের প্রতিনিধিদের নিয়ে একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে আগ্রহী তারা।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংসদের সর্বশেষ অধিবেশনকালে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিরোধীদলীয় নেতা প্রস্তাব দিয়েছিলেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সব দলের সঙ্গে একত্রে সংলাপে বসার।
১১ দলীয় ঐক্যের নীতিনির্ধারণী পর্যায়ের দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে সময় সংবাদকে জানান, গত রোববার রাতে ১১ দলীয় ঐক্যের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এনসিপির সঙ্গে বৈঠকের পর সরকার বা বিএনপির পক্ষ থেকে যদি তাদের জোটের কোনো দলের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়, তবে সেই আলোচনায় শুধু একটি দলের নেতারা নন, জোটের সব দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
এই দুই নেতা উল্লেখ করেন, ‘মাঠের বাস্তবতায় প্রধানমন্ত্রীর সংলাপ প্রক্রিয়ায় ১১ দলের প্রতিটি দলকে আলাদা আলাদা করে ডাকা হয়তো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সুদৃঢ় করতে সকলকে একত্রিত হওয়া প্রয়োজন। তাই আমরা ঠিক করেছি, এরপর যদি কোনো দলকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়, তাহলে প্রস্তাব করা হবে জোটের সমন্বিত প্রতিনিধিদের নিয়ে সংলাপ করার। এতে করে সবাই ‘একোমোডেটেড ফিল’ করবে।'
প্রসঙ্গত, পাঁচ দিনের অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে গত ২০ নভেম্বর ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামী বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দলীয় ঐক্যের সংলাপ অনুষ্ঠিত হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন