প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউরোপের বিশাল অংশজুড়ে জেঁকে বসা রেকর্ড ভাঙা দাবদাহের কারণে স্পেনে মাত্র চার দিনে ২১২ জনের প্রাণহানি ঘটেছে। ২১ জুন রবিবার থেকে বুধবারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে এসব মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্পেনের একটি সরকারি সংস্থা। এ বিষয়ে এএফপির একটি প্রতিবেদনে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।
স্পেনে চলমান তীব্র দাবদাহের কারণে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহ করে অতীতের স্বাভাবিক মৃত্যুর হারের সঙ্গে মিলিয়ে দেখতে থাকে দেশটির মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা, যা মোমো নামে পরিচিত। মৃত্যুর হারে হঠাৎ বৃদ্ধি পাওয়ার সম্ভাব্য ভিন্ন ভিন্ন কারণ খতিয়ে দেখতে সংস্থাটি বাহ্যিক বেশ কিছু বিষয়কেও বিবেচনায় নিয়ে থাকে। এর মধ্যে দেশের জাতীয় আবহাওয়া সংস্থা এইমেটের আবহাওয়ার তথ্যও আছে।
মোমোর প্রদান করা তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা দেশটিতে গত ২০২৫ সালের গ্রীষ্মে রেকর্ড পরিমাণ গরম পড়েছিল। ওই বছরের জুন মাসের ওই সময়ের (চার দিনে) ৯৮ জনের প্রাণহানি ঘটেছিল।
স্পেন সরকারের এই সংস্থাটি উল্লেখ করেছে, গত বছরের ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে গরমজনিত কারণে মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩২ জনে পৌঁছেছিল। এই সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮৭ দশমিক ৬ শতাংশ বেশি।
চলতি সপ্তাহে স্পেনের মূল ভূখণ্ডে জুন মাসের ইতিহাসে ১৯৫০ সালের পর থেকে সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। সোমবার, ২২ জুন তারিখে, গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার, ২৩ জুন তারিখে গড় তাপমাত্রা দাঁড়ায় ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
এছাড়া, ওই দুই দিনে ১৯৫০ সালের পর থেকে জুন মাসের সর্বোচ্চ গড় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ভেঙেছে। গত সোমবার সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ছিল ১৯ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস। এ ধরনের অত্ উপকারী উষ্ণ রাতের কারণে মানুষের ঘুমানা কঠিন হয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
এই তীব্র আবহাওয়ার কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রিসহ স্পেনের উত্তর অঞ্চলগুলোতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত এসব অঞ্চলে তীব্র গরম অনুভূত হয় না। তবে এবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছাড়িয়ে গেছে। উত্তর অংশে তুলনামূলকভাবে কম মাত্রার হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে, কিন্তু সেখানে বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়া সংক্রান্ত বেশিরভাগ সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন