প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১২ টার দিকে সলঙ্গা বাজারের কদম তলায় এই উদ্বোধনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, "সলঙ্গা একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা, পাক-বৃটিশ আন্দোলন এই সলঙ্গা থেকেই সৃষ্টি হয়েছিল। তাই আগামী এক বছরের মধ্যে সলঙ্গাকে একটি নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়, জামায়াত এমন একটি দল যে মুখে বলে এক কথা অন্তরে আর এক কথা, এই হলো জামায়াত আদর্শ।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সহ-সভাপতি এম দুলাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি কে এম শহিদুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল, যুবদলের সদস্য সচিব শাহীন রেজা, শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সলঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মহিলা দলের সভাপতি রহিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন