প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হুথি বিদ্রোহীদের নৌ-অবরোধ আরোপের হুমকির জন্য তীব্র নিন্দা জানিয়ে বলেছে।
দেশটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, এই পদক্ষেপ লোহিত সাগরে মুক্ত নৌ-চলাচলকে ব্যাহত করতে পারে।
এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবসমূহ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে এবং সৌদি আরবের প্রতি তাদের ‘পূর্ণ সংহতি’ পুনর্ব্যক্ত করেছে।
বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে যে, তাদের বাহিনী একটি ইরানি বিমান অবতরণ রোধ করতে সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। হুথিরা এই হামলার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করে এবং প্রতিরোধমূলক হিসাবে সৌদি আরবের আবহা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
হুথিরা সৌদি শিপিং বা জাহাজ চলাচলের ওপর অবিলম্বে অবরোধ কার্যকর করারও ঘোষণা দেয়। তাদের উদ্ধৃতি অনুযায়ী, এটি ইয়েমেনের ওপর সৌদি আরবের আরোপিত স্থল, আকাশ ও সমুদ্রভিত্তিক অবরোধের একটি জবাব হিসাবেই বিবেচিত। গোষ্ঠীটি বলেছে যে, তারা ‘অবরোধের বদলে অবরোধ’ নীতি প্রয়োগ করছে।
অন্যদিকে, সৌদি আরব এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে, ২০২৬ সালের প্রথমার্ধেই খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যবাহী ৩০০টিরও বেশি জাহাজ হুথি-নিয়ন্ত্রিত বন্দরগুলোতে প্রবেশ করেছে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং জানিয়েছে যে, তারা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর সুরক্ষায় পদক্ষেপ নিতে শুরু করেছে। এই জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি সৌদি তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান রুট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন