প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে পায়ে ব্যথা, পায়ের পাতা ফুলে যাওয়া এবং গোড়ালিতে অস্বস্তির সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সিদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, পায়ে ব্যথা, ফোলা কিংবা ঘন ঘন কালশিটে পড়া কখনো কখনো জটিল রোগের পূর্বলক্ষণ হতে পারে। তাই এসব সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনীয় যত্ন নেওয়া জরুরি।
পায়ের ব্যথা কমাতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে চিকিৎসকরা নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিচ্ছেন। এর মধ্যে একটি সহজ ব্যায়াম হলো ‘অ্যাঙ্কল বেন্ডিং’, যা চেয়ারে বসে করা সম্ভব। অফিসে কাজের ফাঁকেও এই ব্যায়াম অনুশীলন করা যায়।
মাত্র কয়েক ধাপে এই ব্যায়ামটি করা সম্ভব। প্রথমে চেয়ারে সোজা হয়ে বসতে হবে, মাথা, ঘাড় ও পিঠ সোজা রাখতে হবে। এরপর দুই পা সামনে প্রসারিত করে শ্বাস নিতে নিতে গোড়ালি মাটিতে রেখে পায়ের আঙুল ওপরে তুলতে হবে। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে গোড়ালি তুলে পায়ের আঙুলের ওপর ভর দিতে হবে। এইভাবে দুই ধাপ পর্যায়ক্রমে ৫ থেকে ৭ বার করতে হবে এবং প্রতিটি অবস্থানে কয়েক সেকেন্ড স্থির থাকতে হবে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অ্যাঙ্কল বেন্ডিং করলে হাঁটুর ব্যথা কমতে পারে, কাফ মাসলের যন্ত্রণা দূর হয় এবং সায়াটিকার ব্যথাতেও উপকার মেলে। আর দীর্ঘক্ষণ বসে কাজ করা ব্যক্তিদের পায়ে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং পেশির শক্তি বৃদ্ধি পায়। হাই হিল জুতা পরার কারণে গোড়ালিতে ব্যথা হলেও এই ব্যায়াম সহায়ক হতে পারে।
যাদের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ব্যায়াম করা উচিত নয়। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত অনুশীলন পায়ের নানা সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন