প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চলাকালে তিন হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১২টায় কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরের সময় থানা পুলিশ অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
ভাটিয়াপাড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাত থেকে মিরাজ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬) নামের একজনকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন