প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মাদারীপুর সদর কোর্টের দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন।
মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সকাল ১০টায় এ পরিদর্শনের শুরুতে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে অতিরিক্ত ডিআইজিকে। এই সময় মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অতিরিক্ত ডিআইজি সদর কোর্টে পৌঁছালে কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ এনামুল হক ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অতিরিক্ত ডিআইজি কোর্টের বিভিন্ন অফিস কক্ষ ও মালখানা ঘুরে দেখেন পরিদর্শনকালে। তিনি মালখানায় সংরক্ষিত জব্দকৃত আলামত সরেজমিনে পরিদর্শন করে সেগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ ছাড়া তিনি সদর কোর্টের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবরও নেন।
পরিদর্শন শেষে এম এ জলিল বিচারিক আদালতের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এই সময়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর কোর্টে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন