প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। উচ্ছ্বসিত হয়ে তিনি জানান, দীর্ঘ তিন দশকের অভিনয়জীবনে এই সম্মান পাওয়া একটি অত্যন্ত আবেগপূর্ণ ও বিনম্রতার মুহূর্ত হিসেবে নিজের কাছে চিহ্নিত করেছেন।
রানি মুখার্জি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অর্জনের প্রতি তাঁর অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, "জীবনের কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়িয়ে নিজের পুরো যাত্রাপথের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। আজকের দিনটি তাঁর জন্য তেমনই একটি দিন।"
অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া তাঁর জন্য একটি গভীর সম্মানের ব্যাপার। এই দীর্ঘ অভিনয়জীবনে তিনি যে প্রতিটি চরিত্র, প্রতিটি গল্প ও প্রতিটি অভিজ্ঞতা অর্জন করেছেন, তা থেকেই আজকের রানি মুখার্জি হিসেবে পরিচিত হয়েছেন।
অভিনেত্রী উল্লেখ করেন, এত বছর ধরে দর্শকরা তাঁর কাজকে নিজেদের ঘর, হৃদয় ও স্মৃতির একটি অংশ বানিয়ে নিয়েছেন। দর্শকদের ভালোবাসা ছাড়া তিনি মনে করেন, এই দীর্ঘ যাত্রা একইভাবে হতে পারতো না।
তিনি জানান, এই সম্মান তিনি কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে গ্রহণ করছেন। দীর্ঘ অভিনয়জীবনের পর গল্পের শক্তির উপর তাঁর বিশ্বাস আরও গভীর হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন