প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইন উদ্ধারের মামলায় কথিত মাদক সম্রাট মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে (৪৫) আদালত তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন।
শনিবার (২২ অগাস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিম পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ১১০ গ্রাম কথিত হেরোইন।
উদ্ধার হওয়া পিস্তলের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি সেলিম।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, সেলিমের বিরুদ্ধে ৩৬টির বেশি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস শনাক্ত করতে, আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তার অপরাধের কৌশল সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন