প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। ঢাকা মেট্রো-২ সার্কেলের আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন সার্কেলটির উপপরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আইনুল হুদা চৌধুরী।
এই সহায়তার মধ্যে ১২টি পরিবারকে ৫ লাখ টাকা করে, ৫টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ১টি পরিবারকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মো. আইনুল হুদা চৌধুরী বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে। দুর্ঘটনায় যেসব পরিবার স্বজন হারিয়েছে, তাদের সেই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তিনি উল্লেখ করেন, এই অনুদান তাদের বেদনা লাঘব করতে পারবে না, তবে এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমর্থন প্রচার করা হচ্ছে। তিনি সবার প্রতি সড়কে চলাচলে সচেতনতা বাড়ানোর এবং নিজেদের জীবনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এ দিকে বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা মেট্রো-২ সার্কেলের আওতাধীন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের আর্থিক সহায়তা প্রদানের জন্য গঠিত স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ১৮টি পরিবারের মধ্যে ৭৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন