প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার পাশাপাশি, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আবু সাঈদ, মুগ্ধসহ সব জুলাই শহীদের স্মৃতি ধারণ করেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন উদ্যোগ এগিয়ে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, 'জুলাই শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।'
এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে কোটি কোটি মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, 'দীর্ঘদিনের অবহেলিত রংপুর অঞ্চলের শিক্ষা ও উন্নয়নে আঞ্চলিকভিত্তিক বাজেটের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা হবে।'
আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকরে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
স্মরণসভায় আবু সাঈদের বাবা মকবুল হোসেন, স্থানীয় সংসদ সদস্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন