প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘদিন ধরে হলিউডে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় আবার তার প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে রয়েছে। এরই মধ্যে, স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরিকে নিয়ে হঠাৎ ভারতের দিকে রওনা হয়েছেন এই অভিনেত্রী। রবিবার বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রিয়াঙ্কা, নিক ও মালতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও অভিনেত্রী এখনো এই সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। বিমানবন্দরে প্রিয়াঙ্কাকে গাঢ় বাদামি রঙের কো-অর্ড সেট, অফ-শোল্ডার টপ, বেইজ ক্যাপ, কালো সানগ্লাস ও বাদামি জুতা পরে দেখা যায়। অন্যদিকে, নিক জোনাস পুরো কালো পোশাকে ছিলেন। তিনি কোলে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন মেয়ে মালতি মেরিকে। এনডিটিভির খবর অনুযায়ী, এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘বারাণসী’র শুটিংয়ের নতুন ধাপে অংশ নিতেই ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। ‘বারাণসী’র মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় ভাষার সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। সর্বশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ অভিনয় করেছিলেন তিনি। রাজামৌলির এই সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ৭ এপ্রিল ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উল্লেখ্য, ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রথম পরিচয় হয়। ২০১৭ সালে মেট গালায় প্রথমবার একসঙ্গে জনসমক্ষে হাজির হন এবং এরপর ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা মালতি মেরির বাবা-মা হন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন