প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হুতি হামলা ঠেকাতে আন্তর্জাতিক জোট গড়তে উদ্যোগ নিয়েছে সৌদি আরব। বুধবার এ বিষয়ে আলোচনা করা দুই ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
লোহিত সাগরে হুতিদের হামলার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এই আন্তর্জাতিক জোটের উদ্যোগ। সূত্রের তথ্যানুযায়ী, জোটে কোন কোন দেশ থাকবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিশ্বের কয়েক ডজন দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে।
সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজ চলাচল স্বাভাবিক রাখাই এই জোট গঠনের মূল লক্ষ্য। সৌদি আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্রের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোন জবাব পাওয়া যায়নি।
২০ জুলাই ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ করে যে, ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করা হয়েছে। হুতিরা ঘোষণা করেছে যে, তারা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করবে। এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে সৌদি আরব। এই ঘটনার পর লোহিত সাগরে উত্তেজনা বেড়ে যায়।
হুতিরা দাবি করেছে যে, তারা সৌদি আরবের একাধিক জাহাজে হামলা চালিয়েছে। সৌদি আরব পাল্টা জবাবে ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথিদের সামরিক স্থাপনায় বিমান হামলা করে। রিয়াদের দাবি, এই স্থাপনা ব্যবহার করে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা ও হুমকি দিচ্ছিল। তাদের সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের নতুন উত্তেজনা ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতকে আরো জটিল করে তুলেছে।
এই পরিস্থিতির ফলে সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর ওপর নতুন নিরাপত্তা চাপ তৈরি হয়েছে। হামলার ঝুঁকি শুধু লোহিত সাগরেই সীমাবদ্ধ নেই। জ্বালানি ও অন্যান্য পণ্যবাহী ট্যাংকারের ওপর হামলার আশঙ্কা এখন উপসাগরের বাইরের জলসীমাতেও ছড়িয়ে পড়ছে। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। তবে সম্ভাব্য জোটে কোন দেশগুলো যোগ দেবে এবং কবে থেকে এটি কার্যকর হবে সে বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন