প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারের সচিব পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবু সাঈদ মো. কামরুজ্জামান যোগদান করেছেন।
তিনি গত মঙ্গলবার (২৮ জুলাই) সরকার থেকে সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং একই দিন বিপিপিএর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই বিষয়ে সরকার ২৮ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করে।
দায়িত্ব গ্রহণের পর আবু সাঈদ মো. কামরুজ্জামান টেকসই সরকারি ক্রয় মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করলে প্রত্যয় ব্যক্ত করে বলেন, "সরকারি ক্রয় কেবল সাশ্রয়, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টির একটি কৌশলগত হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।"
বিপিপিএতে যোগদানের আগে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ব্যাচের কর্মকর্তা হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে জনপ্রশাসন, উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল গভর্ন্যান্স, প্রকল্প প্রণয়ন ও ব্যবস্থাপনা এবং সরকারি ক্রয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-এর প্রকল্প পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন।
তিনি বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে বাস্তবায়িত নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন