প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিচ্ছেদ নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই সন্তানেরা তাকে মিস করছে এমন একটি আবেগঘন পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো একটি ভিডিও শেয়ার করে নিজের কষ্ট, মানসিক আঘাত এবং সুস্থ হয়ে ওঠার সংগ্রামের কথা তুলে ধরেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, সেলিনা তার দুই ছেলের সঙ্গে সময় কাটানোর পুরনো মুহূর্ত স্মরণ করেছেন। ভিডিওটির সঙ্গে সেলিনা লেখেন, ‘ভাঙা টুকরোগুলোও যে আরো ভেঙে যেতে পারে, তা নিজের হৃদয় দেখার আগে বুঝিনি। আমি আমার তিন ছেলেকে মিস করছি। তাদের আবার জীবনে ফিরে পাওয়ার অপেক্ষায় আছি।’
ইনস্টাগ্রামে দেওয়া একটি দীর্ঘ পোস্টে সেলিনা বলেছেন, ‘মানুষ তাকে শক্ত মনে করলেও কষ্ট এবং মানসিক আঘাত তাকে শক্ত করেনি। বরং বারবার ভেঙে দিয়েছে’। তিনি উল্লেখ করেন, ‘মানুষ বলে, মানসিক আঘাত তোমাকে শক্ত করেছে। কিন্তু এটা সত্য নয়। মানসিক আঘাত আমাকে গড়ে তোলেনি, বরং ভেঙে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘যখনই মনে হয় আমি নিজেকে সামলে নিয়েছি, তখনই পুরোনো ক্ষত আবার জেগে ওঠে। স্মৃতি ফিরে আসে এবং হৃদয়ে নতুন করে কষ্ট হয়।’
এমন পরিস্থিতিতে সেলিনা কিছুটা নিজেকে গুটিয়ে নেন। তিনি বলেছেন, এটি নিজের কষ্ট থেকে পালানোর জন্য নয়, বরং তা সামলে বেঁচে থাকার জন্যই এমন করেন।
সেলিনা বলেন, ‘মানসিক আঘাত তার জীবনের কিছু অংশ ও নিজের পরিচয়ের কিছুটা কেড়ে নিয়েছে। তবে মানুষ তার মধ্যে যে শক্তি দেখে, তা কষ্ট থেকে আসেনি। বরং প্রতিবার ভেঙে পড়ার পরও সুস্থ হওয়ার সিদ্ধান্ত থেকেই সেই শক্তি এসেছে।’
এদিকে, তার স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদের আইনি লড়াই চলছে। গত বছর পিটার অস্ট্রিয়ার আদালতে বিচ্ছেদের আবেদন করেন। সম্প্রতি সেলিনার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ পিটারের বিরুদ্ধে মামলা করেছে। শারীরিক নির্যাতন, নিষ্ঠুরতা, হুমকি ও দীর্ঘদিনের হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। উল্লেখ্য, ২০১০ সালে সেলিনা জেটলি পিটার হাগকে বিয়ে করেন। ২০১২ সালে তাদের যমজ ছেলে জন্মগ্রহণ করে। ২০১৭ সালে সেলিনা আবার যমজ সন্তানের জন্ম দেন। তবে তাদের একজন জন্মের কিছুদিন পরে মারা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন