প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত ব্যক্তিগত ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী।
সম্প্রতি এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনায় সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ ঢাকতে ‘এআই’ প্রযুক্তির অজুহাত বা পরে ‘দ্বিতীয় বিয়ে’ দাবি করার বিষয়েও প্রশ্ন তোলেন।
মাওলানা তাহেরী বলেন,
“এই ধরনের ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যদি কেউ অপরাধ করে থাকে, তাহলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। আর যদি কেউ মিথ্যা অপবাদ দিয়ে থাকে, সেটিও তদন্তে বেরিয়ে আসা প্রয়োজন।”
তিনি আরও বলেন,
“কোনো অভিযোগকে ‘এআই’ বলে উড়িয়ে দেওয়া বা পরে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার বিষয়গুলোও তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া দরকার।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তাহেরী বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করুক। সত্য যেটাই হোক, সেটিই দেশের মানুষের সামনে তুলে ধরা হোক।”
এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টেও তিনি লেখেন:
“সাতক্ষীরার পর্দাশীল এমপি গাজী নজরুলের ঘটনা!
AI—নাকি বিকৃত যৌনাচার?
দ্বিতীয় বিয়ে—নাকি মিথ্যাচার?
খেলা যে চলছে কোন লেভেলে!”
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং এ-সংক্রান্ত বিভিন্ন দাবির সত্যতা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। বিষয়টি নিয়ে আইনগত বা প্রশাসনিক তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন