প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে একসঙ্গে শুরু হয়েছে নির্মাণ অবকাঠামো, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্যবিষয়ক চারটি আন্তর্জাতিক প্রদর্শনী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) এক্সপো ভিলেজে শুরু হওয়া এ প্রদর্শনীগুলো চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
‘১০ম বাংলাদেশ বিল্ডকন’, ‘১০ম বাংলাদেশ উড এক্সপো’, ‘ইন্টেরিয়র এক্সপো’ ও ‘সোলার বাংলা এক্সপো’—এই চার আন্তর্জাতিক প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস ও ফিউচারেক্স ট্রেড। প্রদর্শনীর নলেজ পার্টনার হিসেবে কাজ করছে ‘ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ’ (আইডিবি)।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) ড. প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদর্শনীগুলোর।
উদ্বোধনী বক্তব্যে ড. প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে অবকাঠামো, আবাসন ও আধুনিক ফার্নিচার শিল্পে দ্রুত অগ্রগতি অর্জন করছে। তিনি বলেন, "তবে এই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।" এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো দেশীয় উদ্যোক্তা ও শিল্প মালিকদের জন্য বিশ্বমানের আধুনিক যন্ত্রপাতি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী এবং নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার অনন্য সুযোগ তৈরি করেছে।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, "নির্মাণ খাত, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্যের ব্যবহারকারীদের জন্য এটি নতুন প্রযুক্তি, নেটওয়ার্কিং ও ব্যবসার এক চমৎকার প্ল্যাটফর্ম।" দর্শনার্থীরা একই ছাদের নিচে আধুনিক নির্মাণসামগ্রী, গৃহসজ্জা, সোলার প্রোডাক্ট ও কাঠ প্রক্রিয়াজাতকরণের সর্বাধুনিক প্রযুক্তির সন্ধান পাবেন।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে বিশ্বমানের বিভিন্ন প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা এখানে এডহেসিভ, সিএনসি বয়লার, ফাইবার ও সিও২ লেজার, উড প্রিন্টিং, কনক্রিট ব্লক মেশিন, হার্ডওয়্যার, পার্টিকেল বোর্ড, পাওয়ার টুলস, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, পাইপ, ক্যাবলস, সিলেন্ট ও কনস্ট্রাকশন কেমিক্যালস দেখতে পাবেন। পাশাপাশি সিরামিক, ইলেকট্রিক্যাল সুইচেস, ওয়াটার পাম্প, সোলার ইকুইপমেন্ট, কিচেন অ্যাপ্লায়েন্স, হোম অটোমেশন ও অ্যালুমিনিয়াম প্যানেলসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীর অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় আইডিবির আয়োজনে ‘আর্ক ইন্টেরিয়র ব্রিজ-২০২৬’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন দেশের শীর্ষস্থানীয় স্থপতি ও শিল্প বিশেষজ্ঞরা।
এই আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন