প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন, চিকিৎসায় কোনো ধরণের অবহেলা বা ঘাটতি রাখা হবে না।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে গিয়ে তিনি আহতদের সাথে কথা বলেন। এ সময় তিনি আহতদের স্বজনদেরও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। যদি বাইরে থেকে ওষুধ বা চিকিৎসা-সামগ্রী কেনা হয়, তাও তার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে।
এজন্য সরকারের পক্ষ থেকে সব ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে আহতদের প্রাথমিক চিকিৎসার খরচ মেটাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসের দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন মোট ৬ জন। তাদের মধ্যে ৫ জন নিটোরে এবং একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের মতে, বর্তমানে আহতরা শঙ্কামুক্ত রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে এ সময়ে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি এবং নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন