প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সবচেয়ে কঠিন ধর্মভিত্তিক রাজনীতি। এতে নৈতিক অবস্থান ধরে রাখতে হয়। এটি সবার কাজ নয়। যদি না পারা যায়, তবে ধর্ম নষ্ট হয়, দল নষ্ট হয়, দেশ নষ্ট হয়— এই ধরনের মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
তিনি মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই মন্তব্য করেন।
এই পোস্টে অধ্যাপক নকীব উল্লেখ করেন, ডান, বাম, মধ্য— কোনো রাজনীতিতে আমার অ্যালার্জি নেই। আমি সবার সঙ্গে স্বাচ্ছন্দ্যে মিশেছি। আমি কিছু বিষয় শিখে নিয়েছি। ভালো-মন্দ বিচার না করেই বলতে চাই, যদি কারও ভেতরে সত্যনিষ্ঠতা ও প্রকৃত তাকওয়া না থাকে, তাহলে তার ধর্মভিত্তিক রাজনীতি থেকে শত হাত দূরে থাকাই ভালো। কারণ, দিন শেষে তা টিকবে না।
তিনি আরও লেখেন, ধর্মভিত্তিক রাজনীতির পর সবচেয়ে কঠিন হলো বাম রাজনীতি। প্রগতিশীলতা মুখের কথা নয়। ছোট মন নিয়ে কোনোভাবে প্রগতিশীল হওয়া যায় না। কুয়ার ব্যাঙ কখনো প্রগতিশীল হয় না, বরং সে হয় প্রতিক্রিয়াশীল।
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘মধ্যপন্থী রাজনীতি তুলনামূলক সহজ। তবে সেখানে ভারসাম্য ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ, যা অনেকেই করতে পারেন না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন