০১:৪৪ পি.এম
বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক বিভিন্ন পদে ১১০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরি ও সহায়ক পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে। তাই আগ্রহী প্রার্থীদের ৬ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
নৌবাহিনীর এই নিয়োগ পরিস্থিতিতে যেসব পদে নিয়োগ দেওয়া হবে, তার মধ্যে রয়েছে ড্রাফটসম্যান, মিস্ত্রি, টেকনিক্যাল ও স্কিলড–আনস্কিলড বিভিন্ন ক্যাটাগরির পদ।
১. ড্রাফটসম্যান (গ্রেড-১৩)
আরও পড়ুন: তিউনিসিয়ার বিশ্বকাপ দলে চমক, ২৬ সদস্যের স্কোয়াডে কানাডাপ্রবাসী এলুমি
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ, ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল/শিপ বিল্ডিং/অটোকার্ড) বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
২. সহকারী লিডিংম্যান (গ্রেড-১৪)
আরও পড়ুন: খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা : ত্রাণমন্ত্রী
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা এসএসসি (ভোকেশনাল) এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৩. হাইলি স্কিল্ড মিস্ত্রি (গ্রেড-১৪)
আরও পড়ুন: মিরপুর মডেল থানার অভিযানে ৩১ জনকে আটক
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে ভোকেশনাল বা এসএসসি/সমমানসহ অভিজ্ঞতা।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৪. হাইলি স্কিল্ড (গ্রেড-১৫)
আরও পড়ুন: ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৪৯ জন
পদসংখ্যা: ১২
যোগ্যতা: ভোকেশনাল বা সমমানসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
৫. হাইলি স্কিল্ড (গ্রেড-১৬)
আরও পড়ুন: ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে?
পদসংখ্যা: ২২
যোগ্যতা: ভোকেশনাল বা এসএসসি উত্তীর্ণসহ অভিজ্ঞতা অথবা ট্রেড কোর্স প্রয়োজন।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৬. স্কিল্ড গ্রেড (গ্রেড-১৭)
আরও পড়ুন: গুলশান থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০ জন
পদসংখ্যা: ২৫
যোগ্যতা: এসএসসি বা ভোকেশনাল এবং ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা
৭. সেমি স্কিল্ড (গ্রেড-১৮)
পদসংখ্যা: ২৩
যোগ্যতা: এসএসসি বা ভোকেশনালসহ ট্রেড কোর্স এবং অভিজ্ঞতা।
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা
৮. সেমি স্কিল্ড (গ্রেড-১৯)
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা
বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণের সময় ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থী একটি User ID পাবেন। এই আইডি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়:
৬ মে, ২০২৬।
বাংলাদেশ নৌবাহিনী আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন