প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসামের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গকে দেওয়া হলো একটি বিশেষ সম্মান। তার নামে নামকরণ করা হয়েছে আদা পরিবারের একটি নতুন প্রজাতির ফুল।
মেঘালয়ের শিলংয়ে আবিষ্কৃত এই নতুন ফুলের নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্গিয়ানাম’। ভারতের বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (বিএসআই) পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কেন্দ্রের গবেষকরা দীর্ঘ গবেষণার পর এই নতুন প্রজাতি শনাক্ত করেছেন।
গবেষকরা জানিয়েছেন, শিলংয়ের বোটানিক্যাল গার্ডেনে থাকা একটি অজানা উদ্ভিদ নিয়ে বেশ কিছুদিন ধরে গবেষণা চলছিল। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এটি আদা পরিবারের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি।
নতুন এই ফুলের অন্যতম বৈশিষ্ট্য হলো এর ক্রিম-সাদা রঙের সুগন্ধি ফুল, হলুদ রঙের পরাগধানী এবং ঘন লোমযুক্ত ফুলের ডাঁটা। সাধারণত এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই ফুল ফোটে। এর বৈশিষ্ট্য কাছাকাছি প্রজাতির ফুলের থেকে আলাদা।
জুবিন গার্গ শুধু আসামেই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী।
সংগীত ও সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই নতুন ফুলের প্রজাতির নাম তার নামে রাখা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ সালেই জুবিন গার্গের নামে একাধিক নতুন প্রজাতির নামকরণ হয়েছে। এর আগে আসামের মানস জাতীয় উদ্যানে আবিষ্কৃত একটি নতুন ফুলগাছের নাম রাখা হয় ‘অসব্যাকিয়া জুবিনগার্গিয়ানা’ এবং অরুণাচল প্রদেশে আবিষ্কৃত একটি নতুন প্রজাপতির নাম দেওয়া হয় ‘ইউথালিয়া জুবিনগার্গি’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন