প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের কোটালীপাড়ায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন-বিওয়াইএফসি যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।
মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি মাদকবিরোধী শোভাযাত্রা কোটালীপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারন সম্পাদক আবুল বশার হাওলাদার, বিওয়াইএফসির এইচআর এডমিন টমাস বাড়ৈ, বিওয়াইএফসির প্রগ্রাম ম্যানেজার নয়ন দাস এবং বিওয়াইএফসি এর রিহ্যাব সেন্টারের ইনচার্জ মতিউর রহমান রাজা। বক্তারা বৈঠকে বলেন, মাদকের ভয়াল থাবার শিকার হচ্ছি আমরা। বক্তারা আরও উল্লেখ করেন, শুধু মাদক সেবনকারীদের সাজা প্রদান করে অথবা শাসন করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। তারা জল্পনা করেন যে, মাদক নিয়ন্ত্রণে পরিবার থেকে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন