প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফিফা বিশ্বকাপে হং মিয়ং-বোর নেতৃত্বে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। এবারের আসরে অভিজ্ঞতা ও তারকাখ্যাতি দিয়ে পরিপূর্ণ হলেও, দলের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বিশেষ করে গ্রুপ পর্ব পেরোনোই তাদের প্রধান লক্ষ্য।
‘এ’ গ্রুপে কোরিয়ার প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক মেক্সিকো, চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকা। তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই গ্রুপকে অনেকেই কঠিন গ্রুপগুলোর একটি হিসেবে গণ্য করছেন। দক্ষিণ কোরিয়ার শক্তির মূল জায়গা তাদের তারকানির্ভর কাঠামো। রক্ষণভাগের দায়িত্বে রয়েছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ সেন্টার ব্যাক কিম মিন-জ়াই।
মাঝমাঠ এবং আক্রমণভাগে কোরিয়ার প্রধান ভরসা হলেন প্যারিস সেইন্ট জার্মেইনের লি কাং-ইন। তার সৃজনশীলতা এবং গোল করার ক্ষমতা দলের আক্রমণকে গতিশীল করে তুলবে। অন্যদিকে, দলটির সবচেয়ে বড় ভরসা এবং আইকনিক অধিনায়ক হলেন সন হিউং-মিন। বর্তমানে তিনি এমএলএস ক্লাব এলএএফসিতে খেলছেন। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব কোরিয়ার বিশ্বকাপ স্বপ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কোরিয়া দলে ব্যক্তিগত মানের খেলোয়াড় থাকলেও, তাদের মূল দুর্বলতা হিসেবে ধরা হচ্ছে স্কোয়াডের গভীরতা এবং ধারাবাহিকতা। টুর্নামেন্টের আগে খেলা প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে কিছু বড় হারের কারণে রক্ষণভাগের দুর্বলতা সামনে এসেছে।
বিশ্লেষকদের মতে, কোরিয়ার নকআউট পর্বে পৌঁছানোর সম্ভাবনা মূলত নির্ভর করবে তাদের তিন প্রধান তারকা—কিম মিন-জ়াই, লি কাং-ইন এবং সন হিউং-মিন—এর ফর্মের ওপর।
দক্ষিণ কোরিয়া এবার নিয়ে ১২তম বারের জন্য বিশ্বকাপ খেলছে। ২০০২ সালে ঘরের মাঠে চতুর্থ হয়েছিল দেশটি, যা বিশ্বকাপে তাদের সেরা সাফল্য। এছাড়াও, ২০১০ এবং ২০২২ বিশ্বকাপেও গ্রুপ পর্ব পার করেছিল এশিয়ার এই দেশটি।
দক্ষিণ কোরিয়া স্কোয়াড :
গোলরক্ষক : কিম সিউং-গিউ (এফসি টোকিও), সঙ্গ বম-কিউন (জেওনবুক হুন্দাই), জো হ্যন-উ (উলসান এইচডি)
ডিফেন্ডার : কিম মুন-হোয়ান (দেয়াজন হানা), কিম মিন-জ়াই (বায়ার্ন মিউনিখ), কিম তাই-হোয়ান (কাসিমা অ্যান্টলার্স), পার্ক জিন-সিওব (জেওনবুক হুন্দাই), সল ইয়ং-উ (রেড স্টার), জেন্স কাস্ট্রপ (বরুশিয়া মোনশেনগ্লাডবাখ), লি কি-হিউক (গ্যাংওন এফসি), লি তাই-সিওক (অস্ট্রিয়া ভিয়েনা), লি হান-বম (মিডজিল্যান্ড), চো ইউ-মিন (শারজাহ এফসি)
মিডফিল্ডার : কিম জিন-গিউ (জেওনবুক হুন্দাই), বে জুন-হো (স্টোক সিটি), পাইক সেউং-হো (বার্মিংহাম সিটি), ইয়াং হিউন-জুন (সেলটিক), ইউম জি-সুং (সোয়ানসি সিটি), লি কাং-ইন (পিএসজি), লি ডং-গিয়ং (উলসান এইচডি), লি জে-সুং (মাইনৎস ০৫), হোয়াং ইন-বম (ফেইয়েনুর্ড), হোয়াং হি-চান (উলভারহ্যাম্পটন)
ফরোয়ার্ড : সন হিউং-মিন (এলএএফসি), ওহ হিউন-গিউ (বেসিকতাস) ও চো গুয়ে-সুং (মিডজিল্যান্ড)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন