প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অনুরোধ জানিয়েছেন। সোমবার (২২ জুন) পুত্রজোয়ায় যোগাযোগের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তারেক রহমান উল্লেখ করেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছি, বাঙালি কর্মী নিয়োগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে বিবেচনা করার জন্য। এছাড়া, আমি অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং যদি সম্ভব হয়, আটক বাংলাদেশিদের পুনরায় নিয়োগের বিষয়গুলোকেও উত্থাপন করেছি।’
তদুপরি তিনি বলেন, ‘আমরা একমত যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী মূল্যের হওয়া উচিত, কর্মীদের জন্য মধ্যবর্তী এবং কম খরচ প্রয়োজন।’
প্রধানমন্ত্রী তারক বলেন, ‘আমি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছি। বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ, এবং টেকসই প্রত্যাবাসনে অব্যাহত সহায়তার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানাচ্ছি।’
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায় এবং আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে যোগদানে আগ্রহী। আমরা আঞ্চলিক সুসংহত অর্থনৈতিক অংশীদারত্বে যুক্ত হতে চাই। আমি মালয়েশিয়ার বাংলাদেশে প্রতি আঞ্চলিক সংহতকরণের প্রচেষ্টার জন্য সমর্থন প্রকাশ করছি।’
তিনি আলচনা প্রসঙ্গে বলেন, ‘আমাদের আলোচনায় তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন উচ্চমূল্য সংযোজিত খাত অন্তর্ভুক্ত ছিল।’
এর আগে সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় একান্ত এই বৈঠকে প্রধানমন্ত্রীর তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিলিত হন। একান্ত বৈঠকের আগে পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন