প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের শ্রীবরদী অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে বাইসাইকেল, সেলাইমেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এই বিতরণের ফলে সাইকেল, সেলাই মেশিন ও নগদ টাকা পেয়েছে জানার পর, এই পিছিয়ে পড়া জনগণের মধ্য থেকে অনেকেই খুশি হয়েছে।
শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
প্রাথমিক পর্যায়ের ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও, পাঁচ নারীকে সেলাই মেশিন এবং সাত নারী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।
প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন, "এই এলাকাটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। এখানে জনসংখ্যার একটি বৃহৎ অংশ পিছিয়ে পড়া নৃ-জনগোষ্ঠী। বিএনপি সরকার আগেও সবসময় এর পাশে থেকেছে, আগামীতেও থাকবে।"
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস.এম সোহান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন