প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
তিনি গত রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই মনোনয়ন পেয়েছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন জানান, মোহাম্মদ আবু সুফিয়ান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কঠোর নজর দিয়েছেন। তার নির্দেশে আইসিইউতে ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। শূন্যপদে চিকিৎসক নিয়োগের ফলে হাসপাতালে আসা রোগীরা সাধারণ ইনডোর ও আউটডোরে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাচ্ছে, এর পাশাপাশি বেশি পদে বিনামূল্যে প্রায় সব ধরনের ওষুধও রোগীরা পাচ্ছে।
তিনি আরও জানান, রোগীরা নানা পরীক্ষা হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্পমূল্যে করাতে পারছেন। এভাবে পর্যায়ক্রমে জেনারেল হাসপাতাল একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত হচ্ছে। নতুন সভাপতির নেতৃত্বে হাসপাতালটির কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে, রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন, এটাই আমাদের আশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন